মেসিকে এখনও মিস করে বার্সেলোনা
প্রায় দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে চলতি মৌসুমের শুরুতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যেতে হয়েছে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে। এর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও, মেসির অভাববোধ কমেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার।
নতুন ক্লাব পিএসজিতে মানিয়ে বেশ সমস্যা হচ্ছে মেসির। তবে তার দল ঠিকই শক্ত অবস্থানে রয়েছে ঘরোয়া লিগে। কিন্তু মেসি চলে যাওয়ার পর নতুন মৌসুমে ঘরোয়া লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ- কোনো টুর্নামেন্টেই সুবিধা করতে পারছে না বার্সেলোনা।
দলটির তরুণ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং তো সোজাসুজিই বলে দিলেন, এখনও মেসিকে মিস করেন তারা। মেসি যে বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি ডি ইয়ং। এরপর থেকে সবকিছুই বদলে গেছে বলে মন্তব্য তার।
গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডি ইয়ং বলেছেন, ‘প্রথমত আমি মনে করেছিলাম, মেসির ক্লাব ছাড়ার খবর সত্য নয়। বিমানবন্দরে আমার বাবা ও ভাইকে স্বাগত জানাতে গিয়েছিলাম আমি। তখন একটি বার্তা পেলাম মেসি চলে যাচ্ছে। এর খানিক বাদ বুঝতে পারলাম, সত্যিই এটি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘(মেসি বার্সেলোনা ছেড়ে যেতে পারেন) বিষয়টি আমি কখনও গুরুত্ব দিয়ে ভাবিনি। তাই আসলেই এটি যখন ঘটলো তখন আমার জন্য তা ছিল ধাক্কা। এটা সবার জন্যই বড় আঘাত ছিল। আমরা এখনও তাকে মিস করি।’
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম