‘শেষ বিশ্বকাপ’ খেলবেন নেইমার, ব্রাজিল গুরুত্ব না পাওয়ায় হতাশ
চলতি বছরের শেষদিকে কাতারে হবে ফুটবল বিশ্বকাপ। এখন থেকেই এই টুর্নামেন্ট নিয়ে শুরু হচ্ছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র জানিয়েছেন, এই বিশ্বকাপই হতে পারে তার শেষ।
ভবিষ্যতে খেলা চালিয়ে যাওয়ার শক্তি তার থাকবে কি না, এ নিয়ে নিশ্চিত নন নেইমার। যদিও বয়সটা ৩০ বছর। এই বিশ্বকাপেই সব বড় তারকাদের বয়স ৩৪ এর বেশি। কিন্তু নেইমার নিশ্চিত হতে পারছেন না নিজের ব্যাপারে। এবারই তাই নিজের ছোটবেলার স্বপ্নপূরণ করতে মরিয়া থাকবেন নেইমার, ফেনোমেনোস পডকাস্টকে এমনই জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি এটাকে শেষ হিসেবে দেখছি কারণ জানি না ফুটবল চালিয়ে যাওয়ার শক্তি আমার থাকবে কি না এরপর। তো আমি সম্ভাব্য সবকিছুই করবো, আমার দেশকে জেতাতে, নিজের স্বপ্ন পূরণ করতেও। যেটা আমি ছোটবেলা থেকে দেখেছি। আমি আশা করি এটা আমি করতে পারবো।’
১৫ ম্যাচ ধরে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত। গত বছর খেলেছে কোপা আমেরিকার ফাইনালেও। তবুও সেলেসাওদের নিয়ে আলোচনা যেন একটু কম। এতে নিজের হতাশার কথা প্রকাশ করেছেন নেইমার। জানিয়েছেন, ব্রাজিলের ভক্তরা তাদের কাছ থেকে দূরে সরে গেছেন।
তিনি বলেছেন, ‘এখনকার ব্রাজিল ভক্তরা দল থেকে অনেক দূরে সরে গেছে। আমি জানি না এটা কীভাবে হলো। কিন্তু আমাদের খেলা নিয়ে এখন কম কথা হয়। এটা দুঃখজনক যে এমন সময়ে বাস করি যখন এই প্রজন্মের ব্রাজিল জাতীয় দল খুব একটা গুরুত্ব পায় না।’
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম