ফটিকছড়ির হেঁয়াকো কড়ই বাগানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ফটিকছড়ি উপজেলার হেঁয়াকোর কড়ই বাগান এলাকায় মোটরবাইক ও ড্রাম ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ভুজপুর থানার রামগড়-করেরহাট-হেঁয়াকো সড়কের হেঁয়াকোর কড়ই বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাগানবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের দক্ষিণ পানুয়ার মোটরসাইকেল চালক মো. ছিদ্দিক মিয়া (৫৫) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কড়ই বাগান এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয়রা উদ্ধার করে মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকায় একটি বেসরকারি মেডিকেলে নিয়ে গেলে সেখানেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন জানান, মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কড়ই বাগান এলাকায় মো. ছিদ্দিক মিয়া নামে একজন নিহত হয়েছেন। গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ