ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনা জেলা আ.লীগের সম্মেলন : লাল সভাপতি, প্রিন্স সাধারণ সম্পাদক


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ৪:২৮

পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোহাম্মদ রেজাউল রহিম লাল সভাপতি এবং গোলাম ফারুক প্রিন্স এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার পাবনা পুলিশ লাইনস মাঠে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‍এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শামসুল হক টুকু এমপি, মকবুল হোসেন এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, জুনায়েদ আহমেদ পলক এমপি প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লালকে সভাপতি এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা