ভোলায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪
ভোলা সদর মডেল থানা ও ইলিশা তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- সাব্বির হোসেন, মো. সাকিল, সুমন শেখ এবং আ. মান্নান।
ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, ভোলা সদরের চরনোয়াবাদ এলাকা থেকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার ( ২০ ফেব্রুয়ারি) ভোলা সদর থানার এসআই মো. শাহানুর, এটিএসআই নিল রতন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক ব্যবসায়ী মো. সাব্বির হোসেন (২৪), মো. সাকিল (২৩), উভয় থানা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লার কাছ থেকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেনসিডিলসহ চরনোয়াবাদ মোল্লাপট্টি মোল্লা ব্রিজের দক্ষিণ মাথা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের নামে মাদক মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, ভোলা ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানা পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রাম হতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদ, এসআই মো. সিদ্দিকুর রহমান, এএসআই মো. সুজন মাঝি সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের ইলিশা লক্ষ্মীপুর লঞ্চঘাট হতে মো. সুমন শেখ (২০), জেলা-কুমিল্লা এবং আ মান্নান (৫০), জেলা ভোলাকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদক মামলায় রোবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied