সরকারি জমি দখলকারীদের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ১ ও ২নং ফেরিঘাটের সরকারি জমি দখল করে বালুর ব্যবসা করার অপরাধে পাঁচজনকে সাড়ে চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সরকারি জমি দখলমুক্ত করতে ১৫ দিন সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা (গ) ও (ছ) লঙ্ঘণ করায় ধারা ১৫(১)-এর অধীনে চারজনকে এক লাখ টাকা করে এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচজনকেই দুই মাসের কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মাহবুবুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন- পদ্মা-পাকশী স্যান্ডস পয়েন্টের মো. মোয়াজ্জেম হোসেন মুক্তার, মেসার্স জিন্দাশাহ বালু ভান্ডারের আশিক কাজী ও মো. রনি খান, মেসার্স দুলাল ট্রেডিং কর্পোরেশনের মো. মোশাররফ হোসেন ও পদ্মা-যমুনা বালু ভান্ডারের মো. মিল্টন মিয়া।
মাহবুবুল ইসলাম বলেন, ‘নদীতীর ও সরকারি জমি দখল করে বালুর ব্যবসা’ শিরোনামে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি গুরুত্বের সঙ্গে নিয়ে ও জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এর আগে শনিবার অনলাইন ভার্সনে ও রোববার প্রিন্ট ভার্সনে ‘নদীতীর ও সরকারি জমি দখল করে বালুর ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক সকালের সময়।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী