চৌদ্দগ্রামে আশ্রয়ণের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ইউএনওর পাঠশালা
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিটি ইউনিয়নের আশ্রয়ণ পল্লীতে শিক্ষাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো ‘ইউএনওর পাঠশালা’। এখানে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের স্বাক্ষরজ্ঞানহীন বয়স্ক বাসিন্দাসহ শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুরা। করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন এমন একটি মহৎ উদ্যোগ নেয়ায় সচেতন মহলের প্রশংসার জোয়ারে ভাসছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আশ্রয়ণে ঠাঁই পাওয়া হতদরিদ্র পরিবারের শিশুদের পড়ালেখার বেহাল অবস্থা। বিক্ষিপ্তভাবে ঘোরাফেরাসহ নানা ধরনের দুষ্টুমিতে তাদের সময় কাটছে। আবার কেউ কেউ পড়ালেখা একবারেই করে না। আমি তাদের পড়াব শুনে তারা বেশ উৎসাহের সাথে পাঠশালায় পড়তে আসছে। পড়ালেখার প্রতি আশ্রয়ণের শিশুদের আগ্রহ দেখে আমি বিমোহিত। একটু যত্ন পেলে সুবিধাবঞ্চিত এ শিশুরা পড়ালেখায় আর পিছিয়ে থাকবে না। তারা সমাজের বোঝা না হয়ে রত্নে পরিণত হবে। চৌদ্দগ্রামের প্রতিটি আশ্রয়ণে নিয়মিত এ পাঠশালা চলবে। সকলকে সাথে নিয়ে আমরা সুখী-সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ গড়তে চাই।
এমএসএম / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন