ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

আনোয়ারা বারশত ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের অভিষেক অনুষ্ঠিত


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১০:২৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের  অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ (২০) ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বারশত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাটে এই অভিষেক সম্পন্ন হয়। এতে নবনির্বাচিত চেয়ারম্যান এম,এ,কাইয়ুমশাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা  আওয়ামীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম এ হান্নান চৌধুরী মঞ্জু।

বক্তারা বলেন,আপনারা জনগণের ধারে ধারে গিয়ে যেভাবে ভোট চেয়েছিলেন এবং নির্বাচিত হয়েছেন,ভবিষ্যতে তাদের ধারে ধারে গিয়ে সেবা করতে কাজ করে যাবেন,তাহলে আগামীতেও আপনাদেরকে জণগণ মূল্যায়ন করে যাবে।আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নিজামুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,উপজেলা শ্রমিক লীগের  সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম খান,ইউনিয়নের সাবেক সভাপতি ছাবের আহমেদ,এ এম রশিদ,সমর কান্তি নাথ,বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন,বাবু নিউটন সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন বারশত ইউনিয়ন আওয়ামিলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগসহ নবনির্বাচিত ১২ জন পুরুষ ও নারী ইউপি সদস্যাগণ।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান এম,এ কাইয়ুম শাহ বলেন,দূর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে অপরাধীদের কোনো দল নেই,কোনো ধরনের অপরাধকে আর ক্ষমা করা হবে না,সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের অভিভাবক মাননীয় ভূমি মন্ত্রীর হাত ধরে বারশত ইউনিয়নকে রোড মডেল করতে সকলকে নিয়ে একসাথে কাজ করে যাবো।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর