ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইতালি থেকে গৃহস্থালি পণ্যের চালানে এলো অস্ত্র


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১১:৩৬

ইতালি থেকে আসা একটি গৃহস্থালি পণ্যের চালানে অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস। ওই চালানে পাওয়া গেছে দুটি ৮ এমএম পিস্তল ও ৬০ কার্তুজ । চালানটি থেকে আরও দুটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়। গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) গৃহস্থালি পণ্যের কার্টন খুলে এসব বিদেশি অস্ত্রের সন্ধান পান চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।

জানা যায়, ইতালির রোম থেকে রাজীব বড়ুয়া নামের এক বাংলাদেশি প্রবাসী এ চালানটি পাঠান। চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান বরাবর পাঠানো হয়। ‘চালানটিতে ড্রিল মেশিন, কাচের গ্লাস, সাবান, চকলেট, ছুরি, ফ্রাইপ্যান, লোশন, লেডিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ, আয়রন ও মাল্টিপ্লাগসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কায়িক পরীক্ষা করে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কাস্টমস উপকমিশনার সালাহউদ্দিন রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খুলে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনানুগ কার্যক্রম চলমান আছে।’

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার