ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ দুপুর ১:৪০
সারাবিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। রাত ১২টা ১ মিনিটে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
 
নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, থানা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাব, অন্যন্যা ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্প স্তাবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানায়। 
 
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ১০টায় ভাষা আন্দোলন ও ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ জোহর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
 
উপজেলা নির্বাহী অফিসার  আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ‍এবং থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।  
 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গারাইজেশন (বিডিও) পরিচালক ও উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আকতার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ, নির্বাহী পরিচালক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
 
এছাড়া শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, নিয়ামতপুর সরকারি কলেজ, চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, বেনীপুর উচ্চ বিদ্যালয়, বরেন্দ্র আলিম মাদ্রাসা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৮টি ইউনিয়ন পরিষদ আলাদা আলাদা কর্মসূচি পালন করে।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল