ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সশরীরে পরীক্ষার আগে জবিতে নেয়া হবে রিভিউ ক্লাস


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১২:১৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বর্ষের পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে রিভিউ ক্লাস। তবে তা কোন নিয়মে নেয়া হবে তা বিভাগীয় চেয়ারম্যানদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বুধবার (২৬ মে) ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
 
অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, রিভিউ ক্লাস নিতেই হবে। তা না হলে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবে? আর এটা আগের সিদ্ধান্ত। বিভাগীয় চেয়ারম্যানদের সাথে কথা বলে রিভিউ ক্লাস ও পরীক্ষার ব্যাপারে ১৫ জুনের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 
 
তিনি আরো বলেন, রিভিউ ক্লাস ‍এক সপ্তাহ তো নিতেই হবে। তবে দুই সপ্তাহ হলে তো ভালো। চেয়ারম্যানদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে সেমিস্টার কি আলাদা আলাদা নেব নাকি দুই সেমিস্টারের পরীক্ষা একসাথে নেব। তবে যেভাবেই পরীক্ষা হোক না কেন, রিভিউ ক্লাস নেয়া হবে। 

এমএসএম / জামান

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু