চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম সরকারী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌদ্দগ্রাম থানা, ফায়ার সার্ভিস, চৌদ্দগ্রাম পৌরসভা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ চৌদ্দগ্রামের সর্বস্তরের লোকজন।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচীব ফয়সাল বিন করিম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপনসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান ও উপজেলা নির্বাহী কমর্কর্তা এস এম মনজুরুল হক এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রভাতফেরী বের হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। প্রভাতফেরীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত