ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ভাষা শহীদদের প্রতি সামাজিক সংগঠন সারা আনোয়ারার শ্রদ্ধা নিবেদন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২১-২-২০২২ বিকাল ৬:২২
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আনোয়ারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সামাজিক সংগঠন সারা আনোয়ারা।সোমবার সকালে সংগঠনটির সহ- সভাপতি ছলিম আল আনোয়ারের নেতৃত্বে সংগঠনের সকল সদস্যরা শ্রদ্ধা জানান।
 
এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথমে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এবং পরপরই আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি বাজানো হয়।উপজেলা চেয়ারম্যান ও ইউএনও শেখ জোবায়ের আহমেদ পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
 
এদিকে প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।পরে অমর একুশে নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এক ভিডিও বার্তায় সংগঠনটির  প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরী বলেন, মাতৃভাষা রক্ষার দাবিতে ১৯৫২ সালের এই দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারসহ অনেক বাংলা মায়ের দামাল ছেলে। তাদের রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি। আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
 
এসময় সংগঠনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সাজ্জাদ চৌধুরী , মহিউদ্দিন মনজুর , ওমর ফারুক, মাসুদ করিম,শওকত আলী, নেজাম, শিরিন সহ সদস্য ও কর্মকর্তাবৃন্দ ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার