ভোলায় কর্মস্থলে যোগ দিতে বের হয়ে প্রাণ গেল এনজিও কর্মীর
ভোলার বাংলাবাজারে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মী মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মৃর্ধা বাড়ির জহিরুল আলমের ছেলে। সে লক্ষিপুর একটি এনজিওতে চাকরি করেন।
বাংলাবাজার পুলিশ (ফাঁড়ির) তদন্ত কেন্দ্রের ইন-চার্জ গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘নিহত নুরে আলম তার চাকরিতে যোগদান করতে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথে মধ্যে বাংলাবাজার উত্তর পাশের বড় মোল্লা বাড়ির সামনে মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক ভোলা থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরে আলমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied