টি-টোয়েন্টি দলে ডাক পেলেন মুনিম, ফিরেছেন লিটনও
আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুরের 'হোম অব ক্রিকেট' খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আবাহনীর হয়ে পারফর্ম করার পর এইচপি দলে সুযোগ পেয়েছিলেন মুনিম। এবার বিপিএলের শুরুতে অবশ্য দল পাননি তিনি। পরে বরিশাল তাকে দলভুক্ত করে। বিপিএল অভিষেকেই ১ রান করে আউট হয়েছেন। পরের কয়েকটি ম্যাচে ঝড়ো ব্যাটিং করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আবার ফাইনাল ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থ হয়েছেন মুনিম।
গত বছর বিশ্বকাপ ব্যর্থতার পর বাদ পড়া লিটন দাস আবারও এ ফরম্যাটে ফিরছেন আফগানদের বিরুদ্ধেই। তাই আফগানদের সঙ্গে লড়াইতে দলে ডাক পেয়েছেন তিনি। সেই সঙ্গে ডাকা হয়েছে এ সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান ইয়াসির আলীকেও।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ