ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ট্রাকের ধাক্কায় নববধূর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১২:১০

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আশা মনি (২০) নামে মোটরসাইকেল আরোহী এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দলগ্রাম তুষভান্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নববধূ আশা মনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারিয়া হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম পাড়া এলাকার অহেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাস আগে জাকারিয়ার সঙ্গে আশা মনির বিয়ে হয়। সোমবার রাতে স্বামীসহ মোটরসাইকেলযোগে বাবার বাড়ি দলগ্রামে যাচ্ছিলেন আশা মনি। এ সময় বুকসুলা ব্রিজ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নববধূ আশা মনির মৃত্যু হয়। স্থানীয়রা আহত স্বামী জাকারিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার