ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন লাল-প্রিন্স


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১২:১৪

ফুলেল শুভেচ্ছায় সিক্ত আর নেতাকর্মীদের ভালোবাসাময় অভিনন্দনে ভাসছেন পাবনা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। গত শনিবার বিকেলে পাবনা পুলিশ লাইনস মাঠে নতুন কমিটি ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য। এই দুই নেতার বাড়িতে, অফিসে, পার্টি অফিসে সর্বত্রই শুভেচ্ছা জানানোর জন্য ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনন্দন জানাচ্ছেন দেশ-বিদেশ থেকে বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ। পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

নতুন সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর গড়া দলের জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে অনেক অনেকগুণ দায়িত্ব বেড়ে গেল। আমি কর্মিবান্ধব নেতা। নেতাকর্মীদের নিয়ে পাবনা জেলার সকল ইউনিট সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব ইনশা ‍আল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার সব আসনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে প্রাণপণ চেষ্টা কবর। সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ।

পাবনা জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন, নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় আমি পুনরায় সাধারণ সম্পাদক হয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এদের কারণেই সম্মেলন সফল ও স্বার্থক হয়েছে। নেতাকর্মীদের নিয়েই দলকে সুসংগঠিত করব।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা