ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় পক্ষকালব্যাপী বইমেলার উদ্বোধন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১২:১৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনায় দুই সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র পাবনার রফিকুল ইসলাম বকুল (স্বাধীনতা চত্বর) এ বইমেলার উদ্বোধন করেন। পাবনার একুশে বইমেলা উদযাপন পরিষদের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। 

পাবনার একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান স্বপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু।

বিশেষ অতিথি ছিলেন- পাবনা পৌরসভার মেয়র মো. শরিফ উদ্দিন প্রধান, নাগরিক মঞ্চ পাবনার সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, জেলা গণতান্ত্রিক পার্টির সভাপতি সুলতান আহমদ বুড়ো, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত আলী বিল্লু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদ বাবু।

বক্তারা বলেন, বইমেলার মাধ্যমে যেমন সৃজনশীল লেখক ও পাঠকের সমাগম বৃদ্ধি পায়, পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখে।

বইমেলা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মেলায় ৪৮টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে মেলায় আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা