ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ১২:৪৪
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন। নিহত ওই হাজতি টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী ফুলজান (৫৮)। 
 
জেল সুপার জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২/২০১/১০৯/৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬(১১)২১ নং মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ কারাগারে তার হাজতি নং-৩২৫১/২১। ময়নাতদন্তের পর ম‍ৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার