ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পবিপ্রবি স্কাউটসের উদ্যোগে ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপিত


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ২:৮
পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে রোভার ও গার্ল ইন রোভার স্কাউটস ইউনিটের উদ্যোগে দিনব্যাপী আয়োজনে ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। ‍এরপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
 
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ব্যাডেন পাওয়েল একজন মানবতার সেবক ছিলেন। তার প্রতিষ্ঠিত স্কাউটস বিশ্বব্যাপী তার কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানবতার সেবা ছড়িয়ে দিচ্ছে। এ সময় তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং স্কাউটসের অগ্রগতি কামনা করেন।
 
শোভাযাত্রা এবং দিনব্যাপী বর্ণিল আয়োজনের পরিচালকের দায়িত্ব পালন করছেন পবিপ্রবি রোভার ও গার্ল ইন রোভার স্কাউটস ইউনিটের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর জাকির হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আহমেদ পারভেজ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সহকারী অধ্যাপক ও স্কাউটস আরএসএল মাওয়া সিদ্দিকা এবং রোভার ও গার্ল ইন রোভার স্কাউটসের সদস্যরা।
 
পরিচালক মুহাম্মদ আবু হানিফ বলেন, আজ ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে আমরা দিনব্যাপী কর্মসূচির আয়োজন করছি, যার মধ্যে অন্যতম শোভাযাত্রা, ব্লাড গ্রুপিং, ক্যাম্পাস ক্লিনিং, কুইজ, উপস্থিত বক্তৃতা, দেশাত্মোবোধক গানের প্রতিযোগিতা এবং উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের ‍আয়োজন করা হয়েছে।

এমএসএম / জামান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা