নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহান সা, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য সিরাজুল ইসলাম, এসএ সাগর, ইমরান ইসলাম।
উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ৪৫ জন দুস্থ-অসহায় ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন