ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২২ সাল থেকে স্মৃতির পাতায় ইন্টারনেট এক্সপ্লোরার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১২:২১

২০২২ সালের ১৫ জুন থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারটি সাধারণ ব্যবহারকারীরা আর ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৫ বছর ব্যবহারের পর বন্ধ করে দেওয়া হচ্ছে ব্রাউজারটি। মাইক্রোসফটের নতুন ব্রাউজার 'এজ' এরই মধ্যে সে জায়গা নিয়ে নিয়েছে। খবর দ্য ভার্জের।

দীর্ঘদিন ধরেই ক্রোম-ফায়ারফক্স ডাউনলোড করা ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরারের আর কোনো কাজও ছিলো না৷ ব্যবহারকারী সংখ্যার বিচারেও তলানিতে ইন্টারনেট এক্সপ্লোরার। ক্রোম-ফায়ারফক্সের এ যুগে এখন আর কেউ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করলেও অনেকের জন্যই ইন্টারনেটে প্রবেশের প্রথম দরজা ছিল সেটি।

মাইক্রোসফট এজের কর্মসূচি ব্যবস্থাপক শন লিন্ডারসে এক বিবৃতিতে বলেন, উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে ২০২২ সালের ১৫ জুন।

২০১৫ সালে প্রথম দেখা যায় মাইক্রোসফট এজ। ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের দিন গণনা সেই শুরু।

সাদিক পলাশ / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন