ময়মনসিংহে ডিবির অভিযানে ১৪ মাদকাসক্ত ও ছিনতাইকারী গ্রেফতার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি মো. সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত জেলা গড়ে তুলতে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে সোমবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই সোহরাব আলী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ময়মনসিংহ নগরীর কাচারিঘাট নির্বাচন অফিসের পেছন থেকে ৪২ গ্রাম হেরোইনসহ ৩ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করেন। তারা হলো- মো. আরমান ওরফে বাঘা, আহম্মদ আলী ওরফে দ্বীপ ও রিয়াজ।
তিনি আরো জানান, এসআই জাকির হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ র্যালীর মোড়ের এস কে হাসপাতালের সামনে থেকে ১৮ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করেন। তারা হলো- রাকিবুল হাসান রাকিব, উজ্জল ইসলাম, সাদিকুর রহমান শাওন, শামীম মিয়া ও এম সাইফুর রহমান শাকিল।
এছাড়া এসআই অজয় কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বলাশপুর রেলগেটের সামনে থেকে ১৪ গ্রাম হেরোইনসহ অপর ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করেন। তারা হলো- শিপন মিয়া, মো. আলম, মো. সোহেল, আবু সাইদ ও শাহিন।
অপর অভিযানে এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছার ভাবকী এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকাসক্ত ছিনতাইকারী রুপচাঁন মিয়াকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied