ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিমিওনে অ্যাটলেটিকোর কোচ থাকবে না, মাথাতেও আসেনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২২ বিকাল ৬:১৬

গত মৌসুমেই দলকে লিগ চ্যাম্পিয়ন করেছেন। এক দশকেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। সেই ডিয়েগো সিমিওনেই কি না ছাড়বেন ক্লাবটির দায়িত্ব! শোনা যাচ্ছিল এমন কিছুই। 

চলতি মৌসুমটা ভালো কাটছে না। লিগ জয়ের দৌড়ে তো নেই-ই। চ্যাম্পিয়ন্স লিগে আগামী মৌসুমে খেলা হবে কি না, সন্দেহ আছে তা নিয়েও। ২৫ ম্যাচে ১২ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের পঞ্চম স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এতকিছুর পরও সিমিওনের প্রতি আস্থা আছে ক্লাবটির। 

অ্যাটলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিক সেরেজো এল পার্টিদাজোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সে ক্লাবের গুরুত্বপূর্ণ সম্পদ আর আমাদের তাকে ধরে রাখতে হবে। আমাদের মাথাতেও এটা আসেনি যে সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হিসেবে থাকছে না। অন্য একজন কোচের দিকে তাকানো যৌক্তিক হবে না।’

ক্লাব কোনো সংকটে পড়বে না বলেও বিশ্বাস এনরিকের, ‘আমার মনে হয় না কোনো সংকট তৈরি হবে। আমরা এখনও লিগ চ্যাম্পিয়ন, সেরা চারে থেকে শেষ করতে পারি এই মৌসুমে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার ব্যাপারে চেষ্টা করতে পারি।’
 
ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছিল ইউনাইটেডের ফিনিশিংটা ভালো হচ্ছে না আর কালকেই ৪-২ গোলে জিতেছে তারা। এটি সবসময়ের ক্লাসিক দলগুলোর মধ্যে একটি। ক্রিশ্চিয়ানো অসাধারণ খেলোয়াড়। স্পেনে অনেকগুলো দারুণ বছর কেটেছে তার।’

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি