ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ১১:১৯

সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসলাম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সাদেক আহমেদ। 

সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী ফাউন্ডেশন জেদ্দার সভাপতি ও আতরাই ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, আওয়ামী পরিষদের সভাপতি কাজী নওফেল,  ফ্রেন্ড অফ বাংলাদেশ এর সভাপতি ওয়াজিউল্লাহ,  শ্রমিক লীগ জেদ্দার সভাপতি হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি জমসেদ , সারতাজুল ইসলাম ভিকু, সাজ্জাদুল ইসলাম দীপু  সোহেল রানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আকবার হোসেন রাজু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শামীম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাহা আলম সাফা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাহেদ আজগর, আমজাদ হোসেন, মাহবুবুল আলম সুমন, মনির হোসেন, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, মুখলেছুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা পর্বে বক্তারা বলেন, ভাষা আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি এবং পাকিস্তানের সরকার শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল।

তারা আরো বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। বক্তারা প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের নাগরিকদের মধ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব আরোপ করেন।

এমএসএম / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা