মোড়েলগঞ্জে ২০০ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে এক কলাচাষির ২০০ কলাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও সরেজমিন জানা গেছে, ৬নং চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চণ্ডীপুর গ্রামের রুস্তম আলী হাওলাদারের কবলাকৃত সোয়া ৪৭ শতক জমিতে দুই মাস আগে ২০০ কলাগাছসহ মূল্যবান ফলদ বৃক্ষ রোপণ করেন। গতকাল মঙ্গলবার সকালে পূর্বশত্রুতার জের ধরে কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত প্রকাশ্যে তার জমিতে প্রবেশ করে সব কলাগাছসহ ফলদ বৃক্ষ উপড়ে ফেলে। ভেঙে গুঁড়িয়ে ফেলে গোয়ালঘর। এতে তার ১ লোখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় নাসির খান, হারুন-অর-রশিদসহ ১০ জনের নামে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত