ফারুকির তোপে শুরুতেই নেই ৪ উইকেট
লক্ষ্যটা খুব বেশি নয়। ওভারপ্রতি চারের কিছু বেশি রান চাই দলের। এমন লক্ষ্য সামনে রেখে শুরুটা দারুণই হয়েছিল বাংলাদেশের। তবে এরপরই ফজলহক ফারুকির এক ঝড়ে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে গেছে বাংলাদেশ।
শুরুর ওভার করতে এসেছিলেন ফারুকি। তার সেই ওভার থেকে ১২ রান নিয়ে শুরু স্বাগতিকদের। তবে পরের ওভারে এসেই বাজিমাত তার। আফগান এই পেসারের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। শুরুতে আম্পায়ার অবশ্য আউটের সিদ্ধান্ত দেননি। তাতে রিভিউ নেয় আফগানিস্তান। মেলে প্রথম সফলতা।
এক বল পর আফগানরা আবারও রিভিউ নিয়ে সফল হয়। এবার তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। পরের ওভারটা সাকিব মুশফিকরা ঠেকিয়ে রেখেছিলেন। তবে ফারুকি আক্রমণে আসতেই আবারও ধস নামল বাংলাদেশ ইনিংসে।
তামিমের মতো মুশফিককেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। এবার অবশ্য শুরুতেই আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তবে সিদ্ধান্তটা মুশফিকের মনে ধরেনি। রিভিউ করে বসেন সিদ্ধান্তটা। তবে তাতে লাভ কিছু হয়নি, উলটো রিভিউটা খুইয়েছে বাংলাদেশ।
সেই ওভারের শেষ বলে অভিষিক্ত ইয়াসির আলীকে বিদায় করেন ফারুকি। দারুণ এক বলে উপড়ে ফেলেন ইয়াসিরের অফ স্টাম্প। তাতে পাঁচ ওভারের ভেতরে চার উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা।
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম