ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

করোনায় ‍আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৯৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-২-২০২২ বিকাল ৫:১০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫৯৫ জনের। ওই দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ।

বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জামান / জামান

'ই-বর্জ্য ব্যবস্থাপনায় দুর্নীতি, বাস্তবায়ন হচ্ছে না বিধিমালা'

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

রাজধানীর তিন অভিজাত হোটেল-বারে অভিযান, মিলল নানা অনিয়ম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

বিশ্ব মান দিবস আজ

দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি