শিবচরে বিষ প্রয়োগে পুকুরের মাছ মারার অভিযোগ
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরকান্দি গ্রামের একটি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ করেই পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠায় পানিতে বিষ মেশানোর অভিযোগ করছেন ভুক্তভোগী মৎসচাষি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিবচর থানা পুলিশ।
সকালে কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরকান্দি গ্রামের আব্দুল খালেক শনির পুকুরের সিলভার কার্প, কাতলা, রুই, সরপুঁটিসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মরে ভেসে ওঠে। প্রথমে দু-একটি করে মাছ ভেসে ওঠে। পরে একের পর এক মাছ মৃত/অর্ধমৃত অবস্থায় ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতে পুকুরের পানিতে বিষ বা কীটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।
ভুক্তভোগী খালেক শনি জানান, সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসছে। পুকুরে প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এরমধ্যে বিক্রির উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা নয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied