সিংগাইরে ট্রাকচাপায় এক সন্তানের জননী নিহত
মানিকগঞ্জের সিংগাইরে ইটবোঝাই ট্রাকের চাপায় রাজিয়া আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এক সন্তানের জননী রাজিয়া আক্তার বাড্ডা গ্রামের জামে মসজিদের ইমাম মো. নাজিমুদ্দিন দেওয়ানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে মোটরসাইকেলযোগে রাজিয়া তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বাড্ডা মসজিদের পেছনে পৌঁছলে বায়রাগামী এমএমবি ইটভাটার একটি ইটবোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে রাজিয়া ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সাথে সাথে ট্রাকের চালক ও হেলপার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied