সেই সাংবাদিক এখনও ক্ষমা চাননি তার কাছে
দল থেকে বাদ পড়ার পর এক সাংবাদিক চেয়েছিলেন সাক্ষাৎকার। ঋদ্ধিমান সাহা দিতে চাননি। তাতে নাকি রীতিমতো হুমকিই দিয়ে বসেছিলেন ওই সাংবাদিক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি জানান ভারতীয় উইকেটরক্ষক। যদিও জানাননি নাম।
বিসিসিআই ঋদ্ধিমানের কাছে নাম জানতে চাইলেও, সেই নাম তিনি জানাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ‘কারও ক্ষতি করতে আমি চাই না।’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে এখনও যে ওই সাংবাদিক ক্ষমা চাননি তার কাছে, সেটাও জানিয়েছেন ঋদ্ধি।
এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেছেন, ‘সাংবাদিকের মেসেজগুলোয় আমি খুবই কষ্ট পেয়েছি। তবে সেই সাংবাদিক আমার সঙ্গে আর যোগাযোগও করেননি বা এই ঘটনার জন্য ক্ষমাও চাননি। এমন কী দ্বিতীয় কোনও টুইটও করেননি।’
তবে এখনও নাম না জানানোর সিদ্ধান্তে অটল আছেন ঋদ্ধি, ‘আমি আহত এবং বিরক্ত। ভেবেছিলাম, এই ধরনের আচরণ সহ্য করব না এবং চাই না যে কেউ এই ধরনের হুমকির ঘটনার মধ্য দিয়ে যাক। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জনসাধারণের সামনে এই চ্যাটটি প্রকাশ করব, তবে তার (সাংবাদিকের) নাম নয়। আমি কারও ক্যারিয়ার শেষ করে দেওয়া মতো ক্ষতি করব, এটা আমার স্বভাব নয়। তাই তার পরিবারের দিকে তাকিয়ে মানবতার কারণে, আমি আপাতত নাম প্রকাশ করছি না। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে, দ্বিতীয়বার ভাবব না।’
শনিবার রাতে এক সাংবাদিক ঋদ্ধিকে রীতিমতো অসম্মানিত করে কিছু মেসেজ পাঠান। সেই মেসেজে সাংবাদিক লিখেছিলেন, ‘আমার সঙ্গে একটা ইন্টারভিউ করো। (তোমার জন্য) ভালো হবে।’ এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে লেখা হয়, ‘ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।’
তবে সেখানেই শেষ হয়নি ‘হুমকি’। এর পর ওই সাংবাদিক ফোনও করেন ঋদ্ধিমানকে। কিন্তু তা ধরেননি তিনি। এর পরই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক ঋদ্ধিমানকে লেখেন, ‘তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারেই অপমান মেনে নেই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।’
সেই ‘হুমকির’ স্ক্রিনশট পোস্ট করলেও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধি। টুইটারে সেই হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এ রকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।’
এমএসএম / এমএসএম
বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক
শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের
ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের
‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন