তিন ফরম্যাটে আলাদা কোচ নিয়োগের ইঙ্গিত অস্ট্রেলিয়ার
জাস্টিন ল্যাঙ্গার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরপর থেকে আলোচনায় কে হবেন অস্ট্রেলিয়ার পরবর্তী কোচ। এই সিদ্ধান্ত অবশ্য এখনও পাকাপাকিভাবে নেয়নি তারা। তবে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্বটা আছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কাঁধে।
এর মধ্যেই কোচের ক্ষেত্রে অভিনব এক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হেন্ডারসন। তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন ক্রিকেটীয় দলে দেখা গিয়েছে। এবার দেখা যেতে পারে আলাদা কোচও। অন্তত হেন্ডারসনের কথাতে তেমনই ইঙ্গিত পাওয়াা যাচ্ছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার নতুন হেড কোচের ব্যাপারে সিএ চেয়ারম্যান হেন্ডারসন বলেছেন, ‘একজনের ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশ পরিশ্রমসাধ্য কাজ। তাই ভবিষ্যতে কোচিংয়ের কাজও ভাগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
আগামী দুই বছর বেশ ব্যস্ততা অস্ট্রেলিয়ার। টেস্ট ও ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সঙ্গে এ বছরের শেষদিকেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর ভারতে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপও। সব মিলিয়েই আলাদা কোচের ব্যাপারে পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া।
এ নিয়ে হেন্ডারসন বলেছেন, ‘আপাতত একজন কোচের ওপরেই ভার রাখতে চাই আমরা। সেই ফলাফলের প্রেক্ষিতে পরে কাউকে নিয়োগ করা হবে কি না সেটা ভাবা হবে। আগামী ১২ থেকে ১৮ মাস খুবই ব্যস্ত থাকতে হবে আমাদের। ফলে একজনের পক্ষে সেই চাপ সামলানো মুশকিল হবে বলেই আমাদের ধারণা।’
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম