ঘরেই তৈরি করুন চকোলেট ব্রাউনি কুকি
কুকি খেতে কে না পছন্দ করে। ছোট থেকে বড় সবাই মুখে তোলেন কুকি। আর তা যদি হয় চকোলেট ব্রিউনি তাহলে তো কথাই নেই। সাধারণত বিভিন্ন কনফেকশনারি থেকেই কুকি কিনে খান সবাই। তবে চাইলে ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে পারেন চকোলেট ব্রাউনি কুকি। মাত্র ৫টি উপকরণ দিয়ে ১৫ মিনিটেই তৈরি করে নেয়া যায় সুস্বাদু এই কুকি। চলুন তবে জেনে নেয়া যাক এর সহজ রেসিপি-
উপকরণ : ১. মাখন ৭০ গ্রাম (গলানো), ২. চিনি গুঁড়া ১৫০ গ্রাম, ৩. চকলেট ১৫০ গ্রাম (গলানো), ৪. ডিম ২টি, ৫. কোকো পাউডার ৩০ গ্রাম।
পদ্ধতি : প্রথমে চিনি ও মাখন ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ সাদা হয়ে যায় ততক্ষণই ফেটিয়ে যেতে হবে। এরপর মাখনের মধ্যে মিশিয়ে দিন ডিম। আবারও ফেটিয়ে নিতে হবে। এর কিছুক্ষণ পর দিয়ে দিন চকলেট। সবশেষে মিশিয়ে নিন কোকো পাউডার। ব্যস কুকি বানানোর মিশ্রণ তৈরি।
এবার বেকিং ট্রেতে একটি চামচের সাহায্যে কুকির মতো গোল করে সাজিয়ে দিন। কিছুটা ফাঁকা রেখে রেখে বসাবেন। কুকির মিশ্রণ বসানোর আগে বেকিং ট্রেতে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। এতে কুকিগুলো আটকে যাবে না। সবশেষে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন কুকিগুলো। ব্যস তৈরি হয়ে চকোলেট ব্রাউনি কুকি।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন