সরষে পটোল তৈরির রেসিপি
সাধারণ স্বাদের সবজিও রান্নার কারণে হয়ে ওঠে অস্বাধারণ স্বাদের। একই ভাবে রান্না করে খেতে থাকলে অনেক খাবারের প্রতি অরুচি ধরে যেতে পারে। তাই স্বাদে বদল আনতে পরিবর্তন আনুন রেসিপিতেও। আজ চলুন জেনে নেয়া যাক তেমনই একটি পদ সরষে পটোল তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : পটোল- ১/২ কেজি, সরিষা ও পোস্তদানা- ১ টেবিল চামচ করে, কাঁচা মরিচ- ৫-৬টি, পেঁয়াজ কুচি- ১/২ কাপ, রসুন- ২-৩ কোঁয়া, হলুদের গুঁড়া- ১/২ চা চামচ, মরিচের গুঁড়া- সামান্য, সরিষার তেল- পরিমাণমতো, চিনি ও লবণ- স্বাদ মতো, কালিজিরা- ১ চা চামচ।
তৈরি করবেন যেভাবে : সরিষা, পোস্তদানা, রসুন পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ ও সামান্য লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখুন। পটোল ধুয়ে চেছে নিতে হবে। এরপর সামান্য হলুদ ও লবণ দিয়ে মেখে হাল্কা করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে কালিজিরা ফোড়ন দিন। এরপর তাতে সরিষার মিশ্রণ হলুদ ও মরিচ দিয়ে কষিয়ে নিতে হবে।
পানি শুকিয়ে তেল ছেড়ে আসলে ঝোলের জন্য পরিমাণমতো পানি দিন। পানি ফুটে উঠলে তাতে ভাজা পটোলগুলো দিয়ে দিন। স্বাদমতো চিনি ও লবণ দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না হতে দিন। পটোল সেদ্ধ হয়ে তেল উঠে এলে নামিয়ে গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।
জামান / জামান
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন