ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

লাহোরকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে মুলতান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১:৫২

লাহোর কালান্দার্স তাদের গ্রুপপর্বে হারিয়েছিল ঠিকই, তবে মুলতান সুলতানস দেখিয়ে দিলো কেন তারা বাকি নয় ম্যাচ জিতে শীর্ষ দল হিসেবে প্লে-অফে এসেছে।

বুধবার রাতে কোয়ালিফায়ার ম্যাচে স্বাগতিক লাহোরকে ২৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে মোহাম্মদ রিজওয়ানের দল।টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল মুলতান। শুরুতেই ওপেনার শান মাসুদকে (২) হারালেও দলটির পরের ব্যাটাররা পাত্তাই দেননি লাহোরের বোলারদের।

২২ বলে ৩৩ করে আমির আজমাত ফেরার পর মোহাম্মদ রিজওয়ান আর রাইলি রুশো মিলে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন। রিজওয়ান কিছুটা আড়ষ্ট থাকলেও ব্যাটে ঝড় তুলেছেন রুশো।৪২ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া ব্যাটার। ৫১ বলে ৩ বাউন্ডারিতে ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন রিজওয়ান।

জবাবে ফাখর জামান বরাবরের মতো দুর্দান্ত শুরু করলেও সুবিধা করতে পারেননি লাহোরের বাকি ব্যাটাররা। ৪৮ রানে ৩ উইকেট হারানো শাহিন আফ্রিদির দল বলের সঙ্গে পাল্লা দিয়ে কখনই রান তুলতে পারেনি।

প্রায় ১৫ ওভার পর্যন্ত একটা প্রান্ত ধরে রেখে ৪৫ বলে ৬৩ রান করেন ফাখর। কামরান গুলামের ব্যাট থেকে আসে ১৭ বলে ২০। বাকিদের কেউ বলার মতো কিছু করতে পারেননি। ফলে ৯ উইকেটে ১৩৫ রানে থামে লাহোরের ইনিংস।

৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন শাহনেওয়াজ দাহানির। ২ উইকেট শিকার ডেভিড উইলির।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে