ইয়াসের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়ন, চরফ্যাশনের ঢালচর, কুকরি-মুকরি ও চরপাতিলা, দৌলুতখানের সৈয়দপুরসহ তজুমদ্দিন ও মনপুরার বেশকিছু নিচু এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার। জোয়ারের পানিতে ঢালচরসহ নিম্নাঞ্চলের ঘরবাড়ি ধসে পড়ার খরর পাওয়া গেছে।
এদিকে চরফ্যাশনে চর কুকরি-মুকরি ও ঢালচর হতে মঙ্গলবার (২৫ মে) রাতে ৮ হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনে দক্ষিণ কোস্টগার্ড। এছাড়া মঙ্গলবার রাত ১২টায় লালমোহনে ঝড়ে গাছের চাপায় আবু তাহের (৪৮) নামে এক রিকসাচালক মারা যান। এদিকে, নিম্নাঞ্চলের মানুষ এখন আতংকে দিন কাটাচ্ছে। বুধবার সকাল হতে একই বেগে বাতাস বয়ে যাচ্ছে, সেই সাথে বৃষ্টি রয়েছে।

মুজিবনগরের বাসিন্দা কালাম জানান, চরমনোহর এলাকা দিয়ে বেড়িবাঁধ ছুটে গিয়ে পানিতে সব পুকুর তলিয়ে গেছে। পরে আমরা স্থানীয় লোকজন বস্তা দিয়ে ছুটে যাওয়া বেড়ি সংস্কার করি। না হলে পেুরো মুজিবনগর তলিয়ে যেত।

চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ঢালচর ইউনিয়নটি এখন ৬ ফুট জোয়ারের পানিতে একেবারে ডুবে গেছে। এতে সকাল থেকে এ পর্যন্ত ২৫টি ঘর বাড়ি ধসে পড়েছে এবং সাত শতাধাকি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাট সব পানির নিছে ডুবে গেছে। এতে এই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর বলেন, বেশকিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানতে পেরেছি। ওই সকল উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান