ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনা জেলা কারাগারের কয়েদিদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ প্রদান


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৪:২৭

পাবনা জেলা কারাগারের কয়েদিদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, পাবনা কর্তৃক আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিনসহ ৪টি ট্রেডের প্রশিক্ষণ উপকরণ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কারাভ্যন্তরে প্রদান করা হয়।

প্রশিক্ষণ উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, জেলা কারাগারে বিভিন্ন ট্রেডে কয়েদীদের প্রশিক্ষণ দিয়ে আলোর পথে ফিরিয়ে আনা হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য আরো উদ্যেগ গ্রহণ করা হবে।

সমিতির সদস্য সচিব প্রবেশন অফিসার মো. পল্লব ইবনে শায়েখ জানান, জেল সুপার পাবনা কর্তৃক প্রদানকৃত চাহিদার ভিত্তিতে আমরা প্রশিক্ষণ উপকরণগুলো প্রদান করেছি। পুনর্বাসনের জন্যও বিভিন্ন উপকরণ দেয়া হবে।

উপকরণসমূহের মধ্যে রয়েছে- আধুনিক ইলেকট্রিক সেলাই মেশিন, আসবাসপত্র তৈরির বিভিন্ন উপকরণ/যন্ত্রপাতি, ইলেকট্রিক কাজের বিভিন্ন উপকরণ/যন্ত্রপাতি এবং রাজমিস্ত্রি কাজের বিভিন্ন উপকরণ/যন্ত্রপাতি।

অনুষ্ঠানের সভাপতি পাবনা জেল সুপার মো. শাহ আলম খান বলেন, জেলা কারাগারে কয়েদিদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হচ্ছে। এর মাধ্যমে বন্দিরা বিভিন্ন কর্মে অভিজ্ঞতা অর্জনসহ কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। অনেক স্বল্পমেয়াদি সাজাপ্রাপ্ত কয়েদি এখান থেকে প্রশিক্ষিত হয়ে মুক্ত জীবনে তারা এ কর্ম করে জীবিকা নির্বাহের পথ বেছে নিতে পাববে। বিশেষ করে মাদকাসক্ত বন্দিরা এ প্রশিক্ষণ থেকে বেশি উপকৃত হবে। মুক্ত জীবনে তাদের এ কর্ম ধরে রাখলে কর্মের ব্যস্ততায় মাদক সেবন থেকে দূরে থাকতে সমর্থ হবে। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জেলা কারাগারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. রাশেদুল কবীর, পাবনা জেলা কারাগারের জেলার মো. আব্দুল্ল্যাহেল আল-আমিন, বেসরকারি কারা পরিদর্শক, পাবনা জেলা কারাগারের ইদ্রিস আলী বিশ্বাস।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা