ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মাদক আইনের মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এসআই মোকাররম হোসেন, মো. মোমিন, নুরুল ইসলাম, পরিতোষ এবং এএসআই আনোয়ার ও রাসেলের বিশেষ মাদকবিরোধী আভিযানিক দল সকাল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে টাপেন্টাডল, গাঁজা ও অ্যাম্পুলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত চৌঘাট গ্রামের লোকমান আলীর ছেলে হাসিবুল ইসলাম হাসুকে (৩৫) ১৮ পিস অ্যাম্পুল, মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে আকরাম হোসেনকে (২০) টাপেন্ডাডল ও টাইডল গ্রুপের ১০৫টি ট্যাবলেট, মধ্য জাহানপুর গ্রামের মতি মণ্ডলের ছেলে সোহেল রানাকে (২৯) গাঁজা সেবন ও মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের ছইরুদ্দিনের ছেলে সুমন হোসেনকে (৩০) টাপেন্ডাডল ও টাইডল গ্রুপের ১০৮টি ট্যাবলেটসহ গ্রেফতার করে পৃথক ৪টি মামলা দিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আরো ৪ জনকে আটক করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে থানার একাধিক আভিযানিক দল মাঠে অভিযান পরিচালনা করছে। মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে থানা পুলিশ জোর তৎপর চালিয়ে যাচ্ছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন