ভোলার বোরহানউদ্দিনে ২০ জুয়াড়ি আটক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় জুয়া খেলা অবস্থায় ২০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাকিমুদ্দিন মাছঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশ। তারই ধাবাহিকতায় উপজেলার হাকিমুদ্দিন মাছঘাট এলাকার ফরিদ পাটোয়ারীর মাছের গদিঘরে স্থানীয় কয়েকজন জুয়ার আসর বসিয়েছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশ সেখানে অভিযান চালায়। জুয়া খেলা অবস্থায় সেখান থেকে পুলিশ ২০ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিন সেট তাস ও জুয়া খেলার প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকলে ওই এলাকার বাসিন্দা। জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন ফকির জানান, সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান