ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে যে ৯ ভুল কখনই করবেন না


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৬:৫১

হোয়াটসঅ্যাপ নিয়মিত তাদের পলিসি পরিবর্তন করছে। তাই ব্যবহারকারীকেও হতে হবে কৌশলী। না হলে যেকোনো মূহুর্তে হারাতে পারেন প্রিয় অ্যাকাউন্টটি।

তাহলে চলুন জেনে নেই, কী কী কাজ হোয়াটসঅ্যাপে ভুলেও করা যাবে না-

১। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যদি এমন কোনো ফাইল শেয়ার করেন যে ফাইলের মধ্যে ম্যালওয়্যার রয়েছে তবে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হবে। এই ধরনের ফাইল পাঠিয়ে অন্যের ক্ষতি করার আগে দ্বিতীয়বার ভাবুন।

২। সম্মতি ছাড়া কোনো ব্যক্তির ফোন নম্বর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে শেয়ার করবেন না। এছাড়াও অবৈধ উৎস থেকে প্রাপ্ত ডাটা ব্যবহারকারীদের মেসেজ করতে বা গ্রুপে যুক্ত করতে ব্যবহার করবেন না। এই কাজ করলেও আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে।

৩। হোয়াটঅ্যাপের মাধ্যমে বাল্ক মেসেজ পাঠাবেন না। এছাড়াও অটোমেটেড মেসেজ পাঠানোর জন্য হোয়াটঅ্যাপ ব্যবহার করবেন না। এই দুই কাজ করলেই আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে নিষিদ্ধ করা হতে পারে।

৪। অবৈধ উপায়ে অ্যাকাউন্ট অথবা গ্রুপ তৈরি করলে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে। একাধিক গ্রুপ তৈরি করার জন্য যেসব অনলাইন টুল রয়েছে সেগুলো ব্যবহার এড়িয়ে চলুন।

৫। হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্টের মাধ্যমে মেসেজ পাঠালে আপনার মেসেজ রিপোর্ট করা হতে পারে। একাধিকবার আপনার মেসেজে রিপোর্ট জমা পড়লে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।

৬। কোনো ব্যক্তি আপনাকে মেসেজ না করার অনুরোধ করার পরেও আপনি মেসেজ চালিয়ে গেলে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। এই জন্য অপর ব্যক্তিকে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে।

৭। হোয়াটসঅ্যাপের অ্যাপ কোড বদল করার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করবে হোয়াটসঅ্যাপ।

৮। হোয়াটসঅ্যাপ প্লাস অথবা জিবি হোয়াটসঅ্যাপের মতো থার্ড পার্টি ক্লায়েন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। 

৯। হোয়াটসঅ্যাপে অন্যের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করলেও আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। অনেক সময় এই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার কাজ চলতে থাকে।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন