ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

গোয়ার ক্যাসিনোর বিজ্ঞাপনে ছবি বিকৃতি, আইনি পথে শচীন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:৪৭

ক্যাসিনোর বিজ্ঞাপন চিত্রে দেখা মিলল শচীন টেন্ডুলকারের। সেটাও বিকৃতভাবে! স্বাভাবিকভাবেই পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট কিংবদন্তির। বেজায় চটেছেন তিনি। এবার গিয়েছেন আইনি পথেও।

গোয়ার একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে শচীনের বিকৃত ছবি পোস্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরাফেরা করছে সেই ছবি। ক্যাসিনোর বিজ্ঞাপনে যেভাবে তার ছবিকে ব্যবহার করা হয়েছে তা দেখে বেশ ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট ভারতের সাবেক অধিনায়ক। 

যে সংস্থা সচিনের এই ছবিকে ব্যবহার করেছে, সেই সংস্থার বিরুদ্ধে আইনি পথে নামলেন নেমেছেন শচীন। নিজের ক্ষোভের কথা টুইটে প্রকাশ করেন শচীন টেন্ডুলকার। আজীবনে কখনও বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যায়নি ভারতের অধিনায়ককে। সেই সব জায়গা থেকে সবসময়ই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন শচিন।

মদের কোম্পানির বিজ্ঞাপন কিংবা অনলাইন বেটিং সংস্থার বিজ্ঞাপনে অনেক ক্রিকেটারকে দেখা গেলেও শচীন কখনও সেই রাস্তায় হাঁটেননি। ক্যাসিনোর প্রোমোশনে একটি সংস্থা সচিনের বিকৃত ছবি ব্যবহার করায় আর চুপ থাকতে পারেননি তিনি। টুইটারে সেই অসন্তোষের কথা প্রকাশ করেন।

টুইটে শচীন লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি বিকৃত করে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা আমার নজরে এসেছে। কখনও জুয়া, তামাক বা মাদকজাত দ্রব্যের সঙ্গে কোনও যুক্ত সংস্থার বিজ্ঞাপন আমি করিনি। এটা আমার নীতিতে বাধে। তাই এ সবের সঙ্গে যুক্ত কোনও সংস্থা যখন আমার ছবি বিকৃত করে বিজ্ঞাপনে ব্যবহার করে, তা দেখে খুব যন্ত্রণা হয়। আমার লিগ্যাল টিম যথাযথ অ্যাকশন নেবে। আমার মনে হয়, এই তথ্যটা সবার সঙ্গে শেয়ার করা উচিত।’

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান