ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চার ওভার পরই কিপিং ছেড়ে উঠে গেলেন গুরবাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:৫৭

হাঁটুর অস্বস্তিতে মাত্র ৪ ওভার মাঠে থাকতে পারলেন আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ। মাঠের মধ্যে দুই দফা শুশ্রুষা নিলেও কাজ হয়নি। তাই চতুর্থ ওভার শেষে ফিজিওর সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে চলে গেলেন এ ২০ বছর বয়সী এ তরুণ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। ম্যাচের দ্বিতীয় ওভারে চার মেরে নিজের রানের খাতা খোলেন তামিম ইকবাল। এর আগের ওভারে ওয়াইড থেকে আসে দলের প্রথম রান। পরে লিটন দাসও চার মেরেই যাত্রা শুরু করেন।

ফজল হক ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভার শেষেই দেখা যায় অস্বস্তিতে ভুগছেন গুরবাজ। তখন ফিজিও এসে বেশ কিছু সময় নিয়ে শুশ্রুষা দেন এ তরুণকে। যা নিয়ে ফের উইকেটকিপিং শুরু করেন তিনি। কিন্তু বেশিক্ষণ আর করা হয়নি। চতুর্থ ওভার পর অস্বস্তি বাড়ে আরও।

যা দেখে আবারও মাঠে আসেন আফগানিস্তানের ফিজিও। এবারও বেশ সময় নিয়েই শুশ্রুষা দেওয়া হয় গুরবাজকে। কিন্তু ফের উইকেটকিপিং চালিয়ে নেওয়ার মতো অবস্থায় দাঁড়াতে পারেননি তিনি। তাই চলে যান মাঠের বাইরে। তার বদলে কিপিং গ্লাভস হাতে তুলে নিয়েছেন একাদশের বাইরে থাকা ইকরাম আলি খিল।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান। অধিনায়ক তামিম সাজঘরে ফিরেছেন ২৪ বলে ১২ রান নিয়ে। আরেক ওপেনার লিটন ১৭ বলে ১৮ এবং তিন নম্বরে নামা সাকিব আল হাসান ৭ বলে ৬ রান নিয়ে খেলছেন।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান