পাবনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু
পাবনার সুজানরগর উপজেলার গাজনর বিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ বছর বয়সী এক কলেজছাত্র নিহত ও তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহত শুভ বেড়া উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে এবং অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে গাজনার বিলে বেড়াতে যাওয়ার পথে তাদের মোটরসাইকেলেটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাজনার বিল এলাকায় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় শুভকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
তিনি আরো জানান, অন্যরা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন