লালমনিরহাটে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে এমপির মতবিনিময়
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সাথে মতবিনিময় করেছেন সাংসদ মোতাহার হোসেন এমপি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারা হোসেন দুলুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. সফুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
হাতীবান্ধা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, একটি ইউনিয়ন পরিষদে যতজন সদস্য রয়েছে তারা সবাই সরকারি সুযোগ-সুবিধা ভাগ করে নিয়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতীবান্ধা উপজেলার অনেক উন্নয়ন করেছেন। তাই সামনে জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করে আবারো উন্নয়ন করার সুযোগ দিতে হবে৷
তিনি আরো বলেন, একমাত্র ইউনিয়ন পরিষদই পারে ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক মানুষের সেবা করতে। তাই সাধারণ মানুষের কথা শুনতে হবে, তাদের সুখ-দুঃখে তাদের পাশে থাকতে হবে৷ সব সময় মানুষের মঙ্গল এবং এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে৷
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied