ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

করোনায় আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৪০৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-২-২০২২ বিকাল ৫:৩৭

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪০৬ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ২ ও সিলেটে ২ জন মারা যান।এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ২৫ হাজার ৭০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭টি নমুনা।

মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি।এছাড়া নতুন করে ৬ হাজার ৯৩৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯২ দশমিক ৩৮ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জনে। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।

এমএসএম / জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২

বিশ্ব মান দিবস আজ

দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী

জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নি‌য়ে ডাচ‌দের সমর্থন চায় বাংলা‌দেশ

কমছে সব প্রধান নদীর পানি