ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আগামী ১৪ মার্চ ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নয়া মিয়া ও মোকলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ফিরোজ কবির সাকা, সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সুমন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ টিটু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালুসহ ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ মার্চ কঞ্চিপাড়া এমএইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল সফল করতে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সময়ে যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তারা যেন আওয়ামী লীগের কমিটিতে স্থান না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied