ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের সমর্থনে তাদের পতাকার রঙে রঙিন জার্মানির স্টেডিয়াম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১২:৩৯

পাশের দেশে যখন যুদ্ধ, তখন আর কী করে চুপ থাকেন রবার্ট লেভান্ডভস্কি। এক বিবৃতিতে নিজের নিন্দার কথা জানিয়েছেন তিনি। এরও আগে তার ক্লাব বায়ার্ন মিউনিখ নিয়েছে অভিনব এক উদ্যোগ। জার্মানির ক্লাবটি তাদের স্টেডিয়ামকে রঙিন করেছে ইউক্রেনের পতাকার রঙে। 

আলিয়াঞ্জ অ্যারেনা শুক্রবার বিকেলে ছিল নীল ও হলুদ রঙে রাঙানো। এদিনই বিবৃতিতে ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসন নিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ফিফা দ্য বেস্ট খেতাব জেতা লেভান্ডভস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছেন যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থান।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই বায়ার্ন মিউনিখ তারকা লিখেছেন, ‘খেলাধুলায় যা কিছু সুন্দর, তার সবকিছুই যুদ্ধের বিপক্ষে। স্বাধীনতা ও শান্তির পক্ষে থাকা সব মানুষ ইউক্রেনে চলমান আগ্রাসনের বিপক্ষে সংহতি জানাচ্ছে।’

মার্চের ২৪ তারিখ রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠ নামার কথা পোল্যান্ডের। এই ম্যাচটি হবে কি না, এ নিয়ে সংশয় ছিল আগে থেকেই। এবার এ ম্যাচের অনিশ্চয়তার কথা জানিয়েছেন পোল্যান্ড অধিনায়ক লেভান্ডভস্কিও। শিগগিরই তাদের ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস তার।

লেভান্ডভস্কি লিখেছেন, ‘জাতীয় দলের অধিনায়ক হিসেবে, আমি আমার দলের সতীর্থদের সঙ্গে এই ম্যাচটি নিয়ে কথা বলবো। রাশিয়াকে এই বিষয়ে একটি সাধারণ অবস্থান তৈরি করতে ও যত তাড়াতাড়ি সম্ভব পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে উপস্থাপন করতে হবে।’

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি