জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে দিলদার মিয়া নামে এক সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করে আসছিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন দিলদার। রাত ১১টার দিকে দিলদারের ছোট মেয়ের চিৎকারে সবাই এসে দেখতে পান দিলদার বসতঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা নেই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত