ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৪:৪১

বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে হারুন মীর নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটেয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ছাপড়াখালী গ্রামে। এ ঘটনায় জখমীর স্ত্রী মাকছুদা বেগম বাদী হয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মো. মহিদ খান, বাচ্চু আকনসহ ৫-৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, ওই গ্রামের মাছের ঘের ব্যবসায়ী মো. হারুন মীর (৬০) নিজ বাড়ি সংলগ্ন কিছু জমি কেনার জন্য কিছুদিন পূর্বে ইসলামী ব্যাংক মোড়েলগঞ্জ শাখা থেকে ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। প্রতিবেশী দুর্বৃত্তরা এ সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হারুন মীরের বাড়িতে হানা দিয়ে তার ঘরে ঢুকে আলমিরাতে রক্ষিত এবং ব্যাংক থেকে ওঠানো মোট নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা হারুন মিরকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার এসকেন খান বলেন, কুপিয়ে জখম করার ঘটনাটি সঠিক। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত