করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১, রংপুরে ২ জন মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ১৮ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি।
এছাড়া দেশে নতুন করে ৭ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪২৫ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।
জামান / জামান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২
বিশ্ব মান দিবস আজ
দুই সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ-কিরগিজস্তান
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ